গুয়াহাটি পুর নিগমে একচ্ছত্র জয় বিজেপির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনের ফল প্রকাশ হল। অসমের গুয়াহাটিতে গেরুয়া ঝড় দেখা গেল। ৬০ আসন বিশিষ্ট গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনে কার্যত বিনা লড়াইয়ে ৫, ৬ ও ২২ নম্বর ওয়াৰ্ডে জয়ী হয় বিজেপি। গুয়াহাটিতে এই নির্বাচনে ভোট পড়েছিল ৫২.০৪ শতাংশ। একচ্ছত্র জয় পেল ভারতীয় জনতা পার্টি। গুয়াহাটি পুর নিগমে বিজেপি – এজেপি জোট পেয়েছে ৫৮টি ওয়ার্ড। এজেপি জয়ী হয়েছে ১টি ওয়ার্ড। অন্যদিকে প্রথম বার ভোটে লড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জয়ী হয়েছে ১টি ওয়ার্ড। (ছবি: সংগৃহীত)

