heat weather and alipurBreaking News Others 

তাপমাত্রার দাপটে আবহাওয়া দফতরের বিশেষ সতর্কতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার দাপট বেড়েই চলেছে। রোদ আর তীব্র দাবদাহের পরিস্থিতি। মানুষকে সুরক্ষিত রাখতে আলিপুর আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রার পারদ রীতিমতো চরমে ৷ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি স্পর্শ করেছে। তা বেড়েই চলেছে। তীব্র গরম ও অস্বস্তিতে ভুগছে মানুষ ৷ কলকাতায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ এবং লু-এর সতকর্তা রয়েছে ৷

Related posts

Leave a Comment