H.S Examination-1Education Others 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জুনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে জুন মাসে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়েছেন। উল্লেখ করা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পাশাপাশি শেষ হয়েছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ওঠার পরীক্ষাও। শিক্ষা সংসদের সভাপতি এ প্রসঙ্গে জানিয়েছেন, পরীক্ষা নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে। মোবাইল নিয়ে ধরা পড়া সহ-টোকাটুকির জন্য পরীক্ষা বাতিল হওয়ার মতো কোনও ঘটনা হয়নি। তাঁর আরও সংযোজন, এবারের প্রশ্নপত্রে বহু বিকল্প রাখা হয়েছে, যা অতীতে হয়নি। তা সত্ত্বেও মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ বিবেচনার ব্যবস্থা করা হচ্ছে। এবার ১৬ জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে বা দুর্ঘটনায় কবলে পড়ে হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছেন বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment