করোনায় সুস্থ হলেও চুল ঝরে যাচ্ছে -জেনে নিন বিশেষজ্ঞ মত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা থেকে মুক্তির পর বা সুস্থ হওয়ার পর চুল পড়ে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। বিশেষজ্ঞ-চিকিৎসকরা এক্ষেত্রে বলছেন,এই সময় ঠিক কি করবেন তা জেনে নেওয়া দরকার। করোনা কালে নানা সমস্যা বাড়ছে। এক্ষেত্রে অনেকেই জানিয়েছেন,করোনা থেকে সেরে ওঠার পর কমছে না চুল পড়া। শরীরে ভাইরাসের প্রভাবের কারণেই চুলেও তার প্রভাব পড়ছে। এমনকী চুলও ঝরে যাচ্ছে। এই সময় মুক্তির সব থেকে সহজ উপায় হল-ছোট করে চুল কেটে ফেলতে হবে। চুল বড় রাখা যাবে না। চুলের সঠিক যত্নও নিতে হবে। প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন খাওয়া দরকার । যা শরীরে শক্তি বাড়াতে সক্ষম হবে। চুল পড়া রোধ করবে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াও জরুরি।
বেশ কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে চুল পড়া রুখতে। সহজ কতগুলি পদ্ধতি মেনে চলা জরুরি। চুলে হট অয়েল ম্যাসাজ করতে পারেন। বিশেষজ্ঞরা এই পরামর্শ দিয়ে থাকেন। হট অয়েল মাসাজ করতে হবে প্রায় ২০ মিনিট ধরে । ভালো করে চুলের গোড়ায় মালিশ করতে হবে। হট অয়েল মাসাজে চুল পড়া কমবে। আবার ক্যাস্টর অয়েল চুলে ব্যবহার করা যেতে পারে । ক্যাস্টর অয়েলের মধ্যে ওমেগা-৯-এর একাধিক উপাদান থাকে। এক্ষেত্রে আমন্ড অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ভালো করে মালিশ করা যেতে পারে। কয়েকটি জবাফুল মিশিয়ে নিলে ভালো হয় । এই মিশ্রণে ফ্ল্যাভোনয়েড, ভিটামিন -ই ও অ্যামিনো অ্যাসিড থাকে। চুল মজবুত হওয়া ছাড়াও চুল সতেজ ও রং উজ্জ্বল হয় ।
ক্যাস্টর অয়েল না থাকলে অ্যাভোকাডো পেস্টের সঙ্গে ডিম মিশিয়ে নেওয়া যেতে পারে। স্যাচুরেটেড ফ্যাট ছাড়াও ভিটামিন-ই , ভিটামিন-এ ও একাধিক খনিজ থাকে। তার জন্য চুল ঘন হয়। চুলের গোড়া পরিস্কার রাখলে চুল পড়া অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে বেশি নজর দিতে হবে খাদ্যে। জলপান করতে হবে বেশি করে। ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। পর্যাপ্ত বিশ্রামও প্রয়োজন রয়েছে। করোনা সেরে গেলেও শরীরে এই ভাইরাসের ক্লান্তিকর প্রভাব অনেক সময় থেকেও যাচ্ছে।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

