অর্ধশতাব্দী পূর্ণ এপোলো-১৩ মিশনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নাসা আয়োজিত এপোলো-১৩ মিশন এ বছর অর্ধশতাব্দী পূর্ণ করল।মারণ ভাইরাসের জেরে বিপর্যস্ত পরিস্থিতিতে আমেরিকার সব অনুষ্ঠান বাতিল।নাসা ১৯৭০ সালের ১১এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অভিযান শুরু করে। কেনেডি স্পেস সেন্টারেও সমস্ত অনুষ্ঠান বন্ধ।এই মিশন-১৩ সংখ্যা দিয়ে শুরু হওয়ায় সাফল্যের বিষয়ে অনেকে সন্দেহ করেছিলেন।যদিও মহাকাশচারীর সঙ্গে যুক্ত কেউই এই কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না। এমনকী ১৩ তারিখে অক্সিজেন সিলিন্ডারে দুর্ঘটনা ঘটার পরও তাঁরা নিজেদের সাফল্যের বিষয়ে অবিচল ছিলেন।তাছাড়া এপোলো-১৩এর সঙ্গে যুক্ত অন্যতম সদস্য জিম লাভেল, ফ্রেড হেইস একই মত পোষণ করেন। এছাড়া তাঁদের ইমেল আইডিও ১৩ সংখ্যার ছিল। কমান্ডার লাভেল আরও জানিয়েছেন, ওইদিন অক্সিজেন সিলিন্ডারে দুর্ঘটনা না হলে এপোলো- ১১এর পরে মহাকাশযানে চড়ে চাঁদের মাটিতে পা রাখতে পারতেন।

