পুলিশ কমিশনার ফের সতর্ক করলেন ওসিদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালানো যাবে লালবাজারকে জানিয়ে। ইতিপূর্বেই তা জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কমিশনার ফের সতর্ক করেছেন ওসিদের। লালবাজারের নির্দেশ ছিল, যে-কোনও সামাজিক কাজ করার আগে বিষয়টি অতিরিক্ত কমিশনার সুপ্রতিম সরকারকে জানাতে হবে। এক্ষেত্রে লালবাজারের বক্তব্য ছিল, বর্তমান সময়ে সামাজিক দায়বদ্ধতা পুলিশের থাকলেও তা সামাজিক দূরত্ব-বিধি মেনেই করতে হবে। কেন্দ্রীয় স্তরে নিয়ন্ত্রণ ও পরিকল্পনা প্রয়োজন বলেও জানানো হয়েছে। তবে ওসিরা সেই নির্দেশ মানছেন কি না, তা পুলিশকর্তাদেরই নজরে রাখতে বলেছেন কলকাতার পুলিশ কমিশনার।

