কেন্দ্রের স্বাস্থ্য খাতে ব্যয় সংক্রান্ত রিপোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রের স্বাস্থ্যে ব্যয় রিপোর্ট। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য খাতে জাতীয় ব্যয় সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৩-১৫ সালে দেশের গড় অভ্যন্তরীণ উৎপাদনের ১.১৫ শতাংশ বরাদ্দ করা হত। এরপর ২০১৭-১৮ সালে সেই বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে গড় অভ্যন্তরীণ উৎপাদনের ১.৩৫ শতাংশে। উল্লেখ করা যায়, ওই রিপোর্টে আরও দাবি করা হয়, ২০১৩-১৪ সালে সরকারি হাসপাতালে পরিষেবা নেওয়ার জন্য সাধারণ মানুষের পকেট থেকে ব্যয় হত গড়ে ২৩৩৬ টাকা। পরবর্তীতে ২০১৭-১৮ সালে সেই ব্যয় কমে দাঁড়িয়েছে গড়ে ২০৯৭ টাকায়।

