HEC LtdOthers 

১৬৪ আসনে ট্রেনি নিচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ক্রাফটসম্যানশিপ ট্রেনিং স্কিমের অধীনে, ২০২০-২১ এবং ২০২০-২২ সেশনে, ১৬৪ আসনে ট্রেনি নিচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড। ভারত সরকার অনুমোদিত এই ট্রেনিং হবে এইচসিই ট্রেনিং ইনস্টিটিউট (এইচ টি আই) রাঁচি, ঝাড়খণ্ডে। বিজ্ঞপ্তি নং HEC/HTI/CTS/2020-06।

ইলেক্ট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার এবং কম্পিউটার অপারেটেড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্স (কোপা) ট্রেডে ট্রেনিং হবে। ইলেক্ট্রিশিয়ান (ইউনিট-ওয়ান): আসন ২০টি, ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। ফিটার (ইউনিট -টু): আসন ৪০টি, ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। মেশিনিস্ট (ইউনিট-ওয়ান): আসন ১৬টি, ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। ওয়েল্ডার (ইউনিট -টু): আসন ৪০টি, ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। কোপা (ইউনিট -টু): আসন ৪৮টি, ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর।

কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে- ওয়েল্ডার ট্রেড এবং সিউয়িং টেকনোলজির ক্ষেত্রে প্রার্থীদের অন্তত অষ্টম শ্রেণি পাশ এবং বাকি ট্রেডের প্রার্থীদের ১০+২ সিস্টেমে অন্তত মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। তবে সবাইকে একই লিখিত পরীক্ষা দিতে হবে।

ওয়েল্ডার ট্রেড এবং সিউয়িং টেকনোলজি ছাড়া বাকিদের বাছাই হবে মাধ্যমিক/ সমতুলে পাওয়া নম্বরের ভিত্তিতে। যদি মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা ওয়েল্ডার ট্রেড এবং সিউয়িং টেকনোলজির আসনে আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীদেরই প্রাধান্য দেওয়া হবে।
আসন খালি থাকলে তবেই মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীদের কথা বিবেচনা করা হবে। কাউন্সেলিং এবং সিটিএস কোর্সের জন্য সমস্ত যোগ্য প্রার্থীদের নিয়ে, ক্যাটেগরি অনুযায়ী মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রথম কাউন্সেলিংয়ের জন্য প্রথম মেধাতালিকায় থাকবে ১৬৪ জনের নাম। তালিকা পাবেন www.hecltd.com ওয়েবসাইটে এবং এইচটিআই নোটিশ বোর্ডে। প্রথম কাউন্সেলিংয়ের পর আসন খালি থাকলে তখন দ্বিতীয় মেধাতলিকা প্রস্তুত করা হবে এবং আগের মতোই তা পাবেন ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে। যাঁরা প্রথম ও দ্বিতীয় রাউন্ড কাউন্সিলে আসতে পারবেন না তাঁদের জন্য ওপেন রাউন্ড কাউন্সেলিং হবে ৭ থেকে ১০ অক্টোবর, এই ঠিকানায়: HTI (HEC Training Institute, Plant Plaza Road, Ranchi- 4, Jharkhand) সকাল ৯টা থেকে বেলা ১১টা। এরপরে আর কোনও কাউন্সেলিং হবে না।

কাউন্সলিংয়ের সময় তালিকাভুক্ত প্রার্থীদের ডাক্তারি পরীক্ষার ফি বাবদ ১,০০০ টাকা দিতে হবে। এই ফি দিতে পারবেন HEAVY ENGINEERING CORPORATION LIMITED -এর অনুকূলে কাটা এবং রাঁচিতে প্রদেয় যে কোনও ন্যাশনালাইজড ব্যাঙ্কের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। কিংবা এইচসিই হেডকোয়ার্টার্স, রাঁচি -তে সুইপ মেশিনের মাধ্যমে। কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। (ব্যাঙ্কের নাম: STATE BANK OF INDIA, শাখা ও তার ঠিকানা: Hatia (0207), Dhurwa, Ranchi-834004 অ্যাকাউন্ট নং: 11026359617, আইএফএসসি কোড: SBIN0000207)।

অ্যাডমিশন:- রেজিস্ট্রশন ফি (এককালীন) ৩০০ টাকা, ম্যাগাজিন ফি (এককালীন) ৪০০ টাকা, লাইব্রেরি ফি (এককালীন) ৫০০ টাকা, পরীক্ষার ফি (এককালীন) ৬,০০০ টাকা, স্পোর্টস ফি (এককালীন) ৫০০ টাকা, ডেভেলপমেন্ট ফি (প্রথম বছরে) ১৫,০০০ টাকা, ডেভেলপমেন্ট ফি (দ্বিতীয় বছরে) ১৫,০০০ টাকা, অ্যানুয়াল কনভোকেশন ফি (এককালীন) ৫০০ টাকা, ন ফি (এককালীন) ৩০০ টাকা, টিউশন ফি (সাধাঃ, ওবিসি, আর্থিকভাবে দুর্বল (মাসে) ৭৫০ টাকা, লেট ফি (টিউশন) (মাসপ্রতি) ১০০ টাকা, কশন মানি (ওয়ার্কশপ) (এককালীন এবং ফেরত যোগ্য) ১,০০০ টাকা, কশন মানি (লাইব্রেরি) (এককালীন এবং ফেরত যোগ্য) ৫০০ টাকা, সার্টিফিকেট ভেরিফিকেশন (এককালীন) ২০০ টাকা এবং (ওপরে উল্লিখিত) ডাক্তারি পরীক্ষার ফি ১,০০০ টাকা।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। ৮ থেকে ২৯ অগস্ট, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে বয়ান ডাউনলোড করতে পারবেন। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন – মাধ্যমিক/ সমতুলের সার্টিফিকেট এবং মার্কশিট, (প্রযােজ্য হলে) কাস্ট সার্টিফিকেট, (প্রযোজ্য হলে) প্রতিবন্ধকতা সার্টিফিকেট, (প্রযোজ্য হলে) ইডব্লুএস সার্টিফিকেট, (প্রযোজ্য হলে) এইচইসি কর্মী/ প্রাক্তন কর্মী/ চুক্তি কর্মী/ মৃত কর্মীর সন্তান – এসবের সার্টিফিকেট, আধার কার্ড, দরখাস্ত ফি পেমেন্টের রসিদ এবং একটি সেলফ আন্ডারটেকিং।
এসব-সহ দরখাস্ত খামে ভরে এমনভাবে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্ট -এর মাধ্যমে পাঠাবেন যেন তা পৌঁছায় ২৯ অগস্ট, বিকেল ৫টার মধ্যে। এই ঠিকানায়: Principal, HEC Training Institute (HTI), Plant Plaza Road, Dhurwa, Ranchi-834004 (Jharkhand). দরখাস্ত ভরা খামের ওপর নিজের নাম ও ক্যাটেগরি অবশ্যই লিখবেন। দরখাস্ত হাতেহাতেও জমা দিতে পারেন। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

চালান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment