নিউটাউনে বিভিন্ন জায়গায় ফ্লাট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

Snapshot_0

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: নিউটাউনে বিভিন্ন জায়গায় ফ্লাট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা।লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে নিউটাউন তারুলিয়া এলাকা থেকে গ্রেফতার হয়েছে ১ ব্যক্তি ।গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় চ্যাটার্জি।

পুলিশ সূত্রে খবর , গতকাল নিউটাউন থানায় অভিযোগ হয় যে,সঞ্জয় নামে এক ব্যক্তি নিউটাউনে বিভিন্ন জায়গায় লোকদের ফ্লাট দেখিয়ে সেই ফ্লাট বিক্রি করার জন্য টাকা নিচ্ছে।ওই ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচয় দিত।সেই অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানার পুলিশ তদন্তে নেমে নিউটাউন তারুলিয়া থেকে তাকে ধরা হয়।

জিজ্ঞাসাবাদে জানতে পারে এই ব্যক্তি নিউটাউনের বিভিন্ন জায়গায় ফ্লাট দেখাতো এবং সেখানে ফ্লাট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়ে নিত এরকম বেশ কিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছে বলেও অভিযোগ। আজ তাকে বারাসত কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *