hilsa and riverBreaking News Others 

খোঁজ নেই ইলিশের-সঙ্কট বেড়েছে মৎস্যজীবীদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভরা বর্ষার মরশুম হলেও ইলিশের দেখা মিলছে না। বাঙালির পাতেও ইলিশ পড়ছে না। রাজ্যে বিরামহীন বর্ষণ চলছে। তথাপি ইলিশের খোঁজ নেই। ইলিশ প্রেমীরা কোলাঘাটের ইলিশকে প্রাধান্য দিয়ে থাকেন। এবার রূপনারায়ণেও ইলিশের আকাল। বাজারেও ইলিশের উপস্থিতি নেই । এই আবহে মৎস্যজীবীদের আর্থিক সঙ্কট বেড়েছে । প্রতিবছর নদী থেকে রূপোলি ফসল তুলে আনেন তাঁদের এবার করুণ অবস্থা। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, মাছ নদীতে আসছে না। আবার প্রাকৃতিক দুর্যোগে দূর সমুদ্র পাড়ি দেওয়াও সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে ইলিশ আকাল তৈরি হয়েছে।

এ বিষয়ে পরিবেশবিদদের বক্তব্য,রূপনারায়ণের দূষণই এই ঘটনার জন্য দায়ী। আবার একাংশ দায়ী করছেন, নিয়ম ভেঙে খোকা ইলিশ ধরাকে। পরিবেশকর্মীদের বক্তব্য, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দূষিত জল মিশছে। পাশাপাশি গরম জলও নদীতে গিয়ে মিশে যাচ্ছে। জলের চরিত্র বদলে যাওয়ার কারণে ইলিশ প্রাচুর্য কমছে।

সূত্রের খবর,করোনার বিধিনিষেধ বলবৎ থাকায় দীর্ঘ সময় সমুদ্রযাত্রা বন্ধ ছিল। মাছ ধরতে যেতে পারেননি মৎস্যজীবীরা। তবে ১৫জুন থেকে মাছ ধরা শুরু হয়েছে এ রাজ্যে। বহু ট্রলার সমুদ্রে পাড়ি দিলেও সেভাবে ইলিশ মাছের দেখা মেলেনি। অন্য নানা মাছ কিছু মিলেছে। ইলিশের তেমন সন্ধান পাওয়া যায়নি। প্রাকৃতিক দুর্যোগও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় মৎস্যজীবীদের দুর্দশা বেড়েছে। মৎস্যজীবীরা আশাহত হচ্ছেন ইলিশের ব্যাপারে।

Related posts

Leave a Comment