remedies for knee painLifestyle Others 

ঘরোয়া উপায়েও হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকাল বয়স্ক থেকে শিশু বা তরুণরাও হাঁটুর ব্যথায় কমবেশি সমস্যায় ভোগেন। সবক্ষেত্রে ওষুধের ওপর বির্ভর না করে কিছু ঘরোয়া উপায়েরও চেষ্টা করে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন- তিন-চার টুকরো বরফ তোয়ালেতে নিয়ে ব্যথার জায়গায় ১০-১৫ মিনিট জড়িয়ে ধরলে অনেকটা আরাম পাওয়া যাবে। গরম জলে বা হট ওয়াটার ব্যাগের সাহায্যে ১০-১৫ মিনিট ধরে সেক নিলেও অনেকটা আরাম হয়। এই প্রক্রিয়া দিনে দুই থেকে তিনবার করতে হবে।

আবার,৩-৪ চামচ অলিভ অয়েল গরম করে ব্যথার জায়গায় আলতো হাতে ১০-১৫ মিনিট মালিশ করেও দেখা যেতে পারে। দিনে দুই থেকে তিনবার করতে হবে এই মালিশ। আবার দুই কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম, আখরোটের গুঁড়ো ও সামান্য হলুদের গুঁড়ো নিয়ে এমনভাবে ফোটাতে হবে, যতক্ষণ না দুধের পরিমাণ অর্ধেক হচ্ছে। প্রত্যেক দিন দুমাস ধরে দিনে একবার এই দুধ খেলেও হাঁটুর ব্যথা থেকে আরাম পাওয়া যাবে। রোজ চায়ের সঙ্গে আদা মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়। যাঁদের হাঁটুর ব্যথা রয়েছে, তাঁদের কঠিন ব্যায়াম করা উচিত নয়, বরং ধীরে ধীরে এক জায়গায় ঘুরতে পারেন, এটা অনেক বেশি কার্যকরী হবে।

Related posts

Leave a Comment