ভারতে হোন্ডা বিগউইং ভার্চুয়াল শোরুম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ভারতে হোন্ডা বিগউইং ভার্চুয়াল শোরুম চালু করেছে। সূত্রের খবর, যে সমস্ত ক্রেতা শোরুমে না-গিয়ে বৈদ্যুতিন মাধ্যমে গাড়ি দেখতে ও পছন্দ করতে আগ্রহী মূলত তাঁদের সুবিধার জন্যই এই বন্দোবস্ত। এক্ষেত্রে ওই সংস্থা সূত্রে বলা হয়েছে, এর মাধ্যমে অনলাইনে প্রদর্শন, চ্যাটের মাধ্যমে প্রশ্নোত্তর ও কেনার পর সরাসরি বাড়িতে গাড়ি পাঠিয়ে দেওয়ার সুবিধা থাকছে।

