একনজরে টেস্ট রেকর্ড ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৫০ বছর ১৩ দিন পর ওভালে টেস্ট জয় করল ভারত। প্রথম জয় এসেছিল ১৯৭১ সালের ২৪ আগস্ট। ভারত জয়ী হয় ৪ উইকেটে। পাশাপাশি টেস্টে দ্রুততম ১০০ উইকেট পাওয়ার নজির গড়লেন যশপ্রীত বুমরা। ২৪টি টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। বুমরা ভাঙলেন কপিল দেবের রেকর্ড। ২৫টি টেস্টে এই সম্মানের অধিকারী হয়েছিলেন তিনি।
অন্যদিকে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ষষ্ঠ টেস্ট জয় এটি। ২০১৮ সালে জোহানেসবার্গ, নটিংহ্যাম, অ্যাডিলেড ও মেলবোর্ন। ২০২১ সালে লর্ডস এবং ওভালে টেস্ট জয়ের সাফল্য পেলেন বিরাট। আবার সফরকারী দল হিসেবে একই টেস্ট সিরিজে লর্ডস এবং ওভালে এই প্রথমবার টেস্ট জয়ী হল ভারত। অপরদিকে ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৫০০ রান ও ৫০টি টেস্ট উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা।

