“বিশ্ব ক্ষুধা সূচক” এবং প্রকল্প রূপায়ণ

"World Hunger Index"

“বিশ্ব ক্ষুধা সূচক” বা “গ্লোবাল হাঙ্গার ইনডেক্স” এই নামটির সাথে অনেকের পরিচিতি রয়েছে। এ বছর একটি এই সংক্রান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে,”বিশ্ব ক্ষুধা সূচক”-এ আমাদের দেশ অর্থাৎ ভারত ১২৭টি দেশের মধ্যে ১০৫ নম্বরে অবস্থান করছে। ভারতের এই আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই চিত্রে উদ্বেগ বেড়েছে বলে বিশ্লেষকদের মত। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন,এই রিপোর্ট ৪টি বিষয়ের ওপর নির্ভর করে তৈরি হয়। (১) অপুষ্টির হার (২)শিশুদের বৃদ্ধি (৩)ওজন (৪)শিশু মৃত্যুর হার। ৫ বছরের কম শিশুদের মধ্যে অপুষ্টির হার ১৩.৭ শতাংশ। শিশুদের বৃদ্ধি নিয়েও দুঃশ্চিন্তার ছবি। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে,৫ বছরের নিচে মোট শিশুর ৩৫.৫ শতাংশের ঠিক মতো উচ্চতা নেই।

ওজনের ক্ষেত্রেও তারতম্য রয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে ৫ বছরের নিচের মোট শিশুর ১৮.৭ শতাংশের ওজন কম রয়েছে। তবে শিশুমৃত্যু এবং প্রসূতি মায়ের দেখাশুনোর বিষয়টি অনেকটাই সন্তোষজনক। ২.৯ শতাংশ শিশুমৃত্যুর তথ্য সামনে এসেছে। সাধারণ চোখে অপুষ্টির মূল উৎস আমরা জানি,দারিদ্রতা ও অভাব। দারিদ্রতা দূরীকরণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের বেশ কিছু প্রকল্পও রয়েছে। ক্ষুধা সূচকে ভারতের এই অবস্থান নিয়ে অনেক প্রশ্ন সামনে আসছে। দেশে গরিব কমাতে চায় সরকার। গরিব থাকুন,অপুষ্টি থাকুক এটা মেনে নেওয়া যায় না। প্রকৃত সমাধানের পথে হাঁটতে না পারলে বিপদ বাড়ছে। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে গলদ রাখলে চলবে না। রাজনীতির উর্দ্ধে না উঠতে পারলে সমস্যা থেকেই যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *