Nachiketa ChakrabortyHealth 

তরুণীর জীবন বাঁচাতে মানবিক নচিকেতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তরুণীকে বাঁচানোর জন্য মঞ্চে নচিকেতা। সূত্রের খবর, মেয়েটির বয়স মাত্র ২০ বছর। অংশিতা রায়ের দুটো কিডনিই খারাপ। এই অবস্থায় সপ্তাহে ৩ দিন ডায়ালিসিস করা হয়। চিকিৎসকদের মতে, অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তবে মেয়ের চিকিৎসার খরচ বহন করা মধ্যবিত্ত পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টকর। এই পরিস্থিতে পাশে দাঁড়িয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা। অর্থ সংগ্রহ করার জন্য কনসার্টও করলেন তিনি। সূত্রের আরও খবর, রবিবার সন্ধ্যায় দমদম রবীন্দ্র ভবনে শ্রোতারা শুনলেন তাঁর জীবনমুখী গান। এই পরিকল্পনা নচিকেতারই। ওই অনুষ্ঠানের নাম- ‘প্রাণের জন্য গান’।

এ বিষয়ে ওই সঙ্গীতশিল্পী জানান, আজকে চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। তারা তো নিরুপায়। অংশিতা আমার মেয়ের বন্ধুও বটে। এর আগেও আমি এরকম বহু উদ্যোগ নিয়েছি। তাদের চিনতামও না। আর এই মেয়েটিকে চিনি বলেই হয়তো এদিন মঞ্চে গান গাইতে গিয়ে মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। উল্লেখ করা যায়, এই মঞ্চে নচিকেতার সঙ্গে গান করেছেন তাঁর কন্যা ধানসিঁড়িও।
পাশাপাশি লেকটাউনের বাসিন্দা অংশিতার মা রাখী রায় জানিয়েছেন, মেয়েযের জন্য মাসে আমাদের প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়। করোনার জন্য মানুষের অবস্থা এখন শোচনীয়। কেউ সাহায্য করতে চাইছেন না। নিজের স্বার্থ না দেখে নচিকেতা চক্রবর্তী আমাদের জন্য যা করলেন তাঁর জন্য আমি দাদার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এক্ষেত্রে আরও জানা যায়, করোনা পরিস্থিতিতে লকডাউনের আবহে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অংশিতাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থা উদ্যোগী হয়ে নচিকেতার সঙ্গে এই কনসার্টের জন্য যোগাযোগ করে।

Related posts

Leave a Comment