আইসিসি রাঙ্কিং তালিকায় বিরাট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইসিসি-র ওয়ান ডে ব্যাটসম্যানদের রাঙ্কিং তালিকায় ৩ নম্বর স্থান ধরে রাখলেন ভারতের রোহিত শর্মা। পাশাপাশি ২ নম্বর স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। এক্ষেত্রে আরও জানা যায়, রেটিং পয়েন্টের কাছাকাছি এই দুই ভারতীয় ব্যাটসম্যান। ৮০৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রোহিত।
দ্বিতীয় স্থানে বিরাট ৮২৮ পয়েন্টে । রাঙ্কিং তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন পাক অধিনায়ক বাবর আজম। অন্যদিকে বোলিং রাঙ্কিং তালিকায় প্রথম স্থানে রয়েছেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে জশ হ্যাজেলউড ও ক্রিস ওকস রয়েছেন। একদিনের বোলিং রাঙ্কিং তালিকায় ৭ নম্বরে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরা।

