রনজি প্যানেলে এবার বাংলার আম্পায়ার

stadium

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১০ বছর পর রনজি প্যানেলে বাংলার আম্পায়ার। রনজি ট্রফির আম্পায়ারদের প্যানেলে স্থান পেলেন এক বঙ্গ আম্পায়ার। তাঁর নাম প্রেমদীপ চট্টোপাধ্যায়। উল্লেখ করা যায়, ১০ বছর আগে তিনিই ছিলেন রনজির এলিট আম্পায়ারদের প্যানেলে। বাংলার প্রতিনিধি হিসেবে তিনি জায়গা পেয়েছিলেন।

একসময় অভিজিৎ ভট্টাচার্য সুযোগ পেয়েছিলেন একটি ম্যাচের জন্য। তবে নিয়মিতভাবে বাংলা থেকে কেউ সুযোগ পাননি। এবার আসন্ন রনজি ট্রফিতে ২টি ম্যাচ পরিচালনা করবেন প্রেমদীপই। এ বিষয়ে আরও জানা যায়, গুয়াহাটিতে তামিলনাড়ু বনাম দিল্লির ম্যাচ ও তামিলনাড়ু বনাম ছত্তিশগড়ের ম্যাচ পরিচালনা করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *