ICMRHealth Others 

আইসিএমআর-এর সমীক্ষায় উদ্বেগের ছবি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিএমআর দেশের ৩৬টি জেলায় অগ্রাধিকারের ভিত্তিতে কঠোর নিয়ন্ত্রণের ব্যবস্থা করার সুপারিশ করল। সূত্রের খবর, এই জেলাগুলিতে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন্স থাকা ১০৪ জন পজিটিভ রোগীর উপরে পরীক্ষা চালিয়ে দেখা হয়েছে, এঁদের মধ্যে ৪০ জনই সাম্প্রতিককালে বিদেশ সফর করেননি। এমনকী সংস্পর্শে আসেননি কোনও আক্রান্তের। যা উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত, গত ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে নিঃশব্দে এই সব জায়গায় সংক্রমণ ছড়িয়েছে। ১৫টি রাজ্যের ওই ৩৬টি জেলার মধ্যে পশ্চিমবঙ্গেরও ৬টি জেলা রয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment