Bengali MarketOthers 

দিল্লিতে হটস্পট চিহ্নিত করে সিল করছে প্রশাসন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দিল্লির একের পর এক হটস্পট সিল করা হছে। দিল্লিতে মারণ ভাইরাস উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।আবার হটস্পট সিল করাও বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন করে ১৫টি হটস্পট বলে চিহ্নিত করে সিল করেছে প্রশাসন। এই ভয়াবহ ভাইরাসের দাপটের মধ্যেই নতুন উদ্বেগজনক পরিস্থিতি হল দিল্লির বেঙ্গলি মার্কেট।সূত্রের খবর, সেখানে এক দোকানের ছাদে অপরিচ্ছন্ন ওঅপরিষ্কার পরিবেশে গাদাগাদি করে দিনরাত থাকছেন প্রায় ৩৫জন শ্রমিক। এ খবর প্রশাসনের কাছে পৌঁছালে তাঁদের আটক করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরপর বেঙ্গলি মার্কেট সহ মালবানগর, সঙ্গম বিহার ,পটপরগঞ্জ,পান্ডবনগর, প্রভৃতি অঞ্চলে ভাইরাসের সন্ধান মিলেছে।এরপর ওই সব এলাকাগুলি সিল করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

Related posts

Leave a Comment