ICMR-NIVOthers 

৪৫ টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, অপারেটর, এমটিএস নিচ্ছে আই সি এম আর – ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর, জুনিয়র ক্লার্ক, এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে ৪৫ জনকে নিচ্ছে আই সি এম আর – ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। নিয়োগ হবে পুনে, মুম্বই, ব্যঙ্গালোর ও কেরালায়, চুক্তিতে। দরখাস্ত পাঠাতে হবে ই-মেলের মাধ্যমে।

কনট্র্যাক্ট টেকনিশিয়ান: শূন্যপদ ১৪টি (পুনায় ৮, মুম্বইয়ে ২, ব্যাঙ্গালোরে ২, কেরালায় ২)। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং ডিএমটিএল। বয়স ৩০ বছরের মধ্যে। মাসে থোক মাইনে ১৮,০০০ টাকা।

কনট্র্যাক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৬টি (পুনায় ৩, মুম্বইয়ে ১, ব্যাঙ্গালোরে ২)। মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ জুলজি/ বটানি/ এনটোমোলজি/ বায়ো কেমিস্ট্রি/ এপিডেমিওলজি/ মলিকিউলার বায়োলজি/ প্যাথোলজি/ ভেটেরিনারি/ ভাইরোলজি বিষয়গুলির স্পেশ্যালাইজশন-সহ লাইফ সায়েন্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা কিংবা ওইসব বিষয়ের মাস্টার ডিগ্রিধারী। বয়স ৩০ বছরের মধ্যে। মাসে থোক মাইনে ৩১,০০০ টাকা।

কনট্র্যাক্ট টেকনিক্যাল অফিসার: শূন্যপদ ১০টি (পুনায় ৮, মুম্বইয়ে ২)। মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ জুলজি/ বটানি/ এনটোমোলজি/ বায়ো কেমিস্ট্রি/ এপিডেমিওলজি/ মলিকিউলার বায়োলজি/ প্যাথোলজি/ ভেটেরিনারি/ ভাইরোলজি বিষয়গুলির স্পেশ্যালাইজশন-সহ লাইফ সায়েন্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী ও ৫ বছরের কাজের অভিজ্ঞতা কিংবা ওইসব বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। বয়স ৩০ বছরের মধ্যে। মাসে থোক মাইনে ৩২,০০০ টাকা।

কনট্র্যাক্ট ডেটা এন্ট্রি অপারেটর: শূন্যপদ ৭টি (পুনায় ৩, মুম্বইয়ে ১, কেরালায় ৩)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং কম্পিউটারে ঘণ্টায় অন্তত ১৫০০ key depression -এর দক্ষতা। বয়স ২৫ বছরের মধ্যে। মাসে থোক মাইনে ১৭,০০০ টাকা।

কনট্র্যাক্ট জুনিয়র ক্লার্ক (অ্যাডমিন): শূন্যপদ ৭টি (পুনায় ৬, মুম্বইয়ে ১)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩৫টি বা হিন্দি টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দ টাইপের দক্ষতা বা কম্পিউটারে ঘণ্টায় ইংরেজিতে অন্তত ১০৫০০ key depression -এর বা হিন্দিতে ঘণ্টায় অন্তত ৯০০০ key depression -এর দক্ষতা। বয়স ২৫ বছরের মধ্যে। মাসে থোক মাইনে ১৬,০০০ টাকা।

কনট্র্যাক্ট মাল্টিটাস্কিং স্টাফ: শূন্যপদ ১টি (মুম্বইয়ে)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। বয়স ২৫ বছরের মধ্যে। মাসে থোক মাইনে ১৫,৮০০ টাকা।

COVID-19 related ক্রিয়াকর্ম করতে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত বয়ান পূরণ করে আবেদন করতে পারেন। পূরণ করা আবেদন পাঠাতে হবে সংশ্লিষ্ট ই-মেল আইডি-র মাধ্যমে, ৩০ জুলাই, বিকেল ৫টার মধ্যে। দরখাস্তের হার্ড কপি বা অন্য কোনও প্রমাপত্রের কপি আপাতত কোথাও পাঠানোর প্রয়োজন নেই।

পুনার জন্য ই-মেল আইডি: recruitmentniv@gmail.com মুম্বইয়ের জন্য ই-মেল আইডি: nivmumbaiunit@gmail.com ব্যাঙ্গালোরের জন্য ই-মেল আইডি: nivbng@gmail.com কেরালার জন্য ই-মেল আইডি: nivkeralaoffice@gmail.com । ই-মেলে পাঠানোর সময় সাবজেক্ট লাইনে লিখেতে হবে: “Application for the post of _____ and Location _” দেরিতে আসা বা যে কোনও রকমভাবে অসম্পূর্ণ বা ছবি ছাড়া দরখাস্ত গ্রাহ্য হবে না।

বাছাই প্রার্থীদের তালিকা পাওয়া যাবে ICMR-NIV ওয়েবসাইটে (https://niv.co.in)। বাছাই প্রার্থীরা ইন্টারভিউয়ের ডাক পাবেন। কোবিদ-১৯ -এর কারণে ইন্টারভিউ/ পার্সোনাল ডিসকাশন হবে কেবলমাত্র Skype/video call-এর মাধ্যমে। বিজ্ঞপ্তি নং 01/NIV/Admn/ Contract/2020-21। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment