১৫ মাল্টি টাস্কিং স্টাফ নিচ্ছে আই সি এস আই এল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাল্টি-টাস্কিং স্টাফ পদে ১৫ জনকে নিচ্ছে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেমস ইন্ডিয়া লিমিটেডে (আইসিএসআইএল)। নেওয়া হবে বাইরের কর্মী হিসেবে পুরোপুরি চুক্তির ভিত্তিতে। প্রাথমিকভাবে ১ বছরের জন্য নিয়োগ হবে। নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকার হবে বা যাবতীয় প্রমাণপত্র যাচাই করা হবে ১৪ জুলাই।সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এই ঠিকানায়: Intelligent Communication Systems India Ltd. (ICSIL), Administrative Block, 1st Floor, Okhla Industrial Estate,Phase-III, New Delhi- 110 020.
অন্তত অষ্টম শ্রেণী পাশ এবং ইন্টারভিউয়ের তারিখের হিসেবে ১৮ বছর বা তার বেশি বয়স হলে যাবতীয় মূল প্রমাণপত্র-সহ সাক্ষাৎকারে যেতে পারেন। কোনও সরকারি দপ্তর/ প্রতিষ্ঠান/ স্বশাসিত প্রতিষ্ঠান/ পিএসইউ/ নামী কোম্পানিতে মাল্টি-টাস্কিং স্টাফ বা সমতুল পদে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভাল।
বিভিন্ন ধরনের কাজ করতে হবে। নির্বাচিত হলে কাজে যোগদানের সময় এককালীন ১,০০০ টাকা রেজিস্ট্রশন ফি দিতে হবে। তবে নির্বাচিত সকলের কাজ হবে এমন নিশ্চয়তা আইসিএসআইএল দিচ্ছেনা।
সাক্ষাৎকারের সময়েই ফর্ম পূরণ করে তাতে ছবি সেঁটে সঙ্গে যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স জমা করতে হবে এবং মূল প্রমাণপত্রগুলি দাখিল করতে হবে।
কোবিড-১৯ -এর জন্য সাবধানতা অবলম্বনের ক্ষেত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত যাবতীয় নির্দেশিকা প্রার্থীকে মানতে হবে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য ক্লিক করুন : এখানে

