সিবিএসই-র ফলাফল ঘোষণার ধন্দ কাটালো বোর্ড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণার এখনও দিনক্ষণ জানাতে পারিনি বোর্ড। সিবিএসই বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে বিবৃতিতে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে যে খবর বের হয়েছে তা ঠিক নয়। প্রসঙ্গত , ১১ ও ১৩ জুলাই সিবিএসই-র ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়।
জানা গিয়েছে , করোনার জেরে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাস ৩০ শতাংশ কমাচ্ছে সিবিএসই।এ বিষয়ে আরও জানানো হয়েছে, দেশে করোনা সংক্রমণের ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে নবম থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাস কম করার কথা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *