এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থান দখল আইআইএম-সির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সমগ্র এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে আইআইএম। ক্যালকাটা ফিনান্সিয়াল টাইমসের সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, ম্যানেজমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ক্যালকাটা (আইআইএম-সি)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ঘটনায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। সূত্রের আরও খবর, ভারতের মধ্যেও আইআইএম-সি দ্বিতীয় স্থানে রয়েছে বলে জানা গিয়েছে। প্রথম স্থানে রয়েছে আইআইএম আমেদাবাদ। এশিয়ার মধ্যেও প্রথম হয়েছে ওই প্রতিষ্ঠান।

