বৃষ্টিপাতের প্রভাবে ইতিহাসে অনেক রাজবংশের উত্থান ও পতন দেখা গিয়েছে

Mauryan Empire

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভাল বর্ষা যেমন মৌর্য সাম্রাজ্যের প্রসার ঘটিয়েছিল; আবার যখন কম বৃষ্টিপাত হয়েছিল, তখন গুপ্ত রাজবংশের পতন দেখা গিয়েছে। এই সময়ে দেশে আরব এবং আফগানদের আক্রমণও হয়েছিল। মৌর্যবংশের সম্রাট অশোক ভারত ও আফগানিস্তানে শিলালিপি এবং স্তম্ভ নির্মাণ করেছিলেন। মৌর্য সীমানা দক্ষিণে কেরালা-তামিলনাড়ু এবং উত্তরে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। বিজ্ঞানীরা হিমাচলের রিভালসার হ্রদের তলদেশের নমুনা পরীক্ষা করার সময় ৩২০০ বছরের বর্ষাকালের ধরণের খোঁজ চালিয়েছেন। এই পর্যবেক্ষণে অনুমান করা যায়, যখন আবহাওয়া উত্তপ্ত ছিল, তখন ভাল বৃষ্টিপাতও হয়েছিল। আবার ক্রমবর্ধমান শীতের কারণে বর্ষা দুর্বল হয়ে পড়ে। এই গবেষণায় বর্ষাকে ৪ টি পর্যায়ে গণনা করা হয়েছে। এই চারটি পর্যায় হল রোমান উষ্ণ সময়কাল, মধ্যযুগীয় জলবায়ু আনাবেলি, লিটল আইস পিরিয়ড এবং বর্তমান উষ্ণ সময়কাল।

অর্থনীতি, সাম্রাজ্য এবং ব্যবসায়িক ক্রিয়াকলাপের বিস্তারে বর্ষার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। রোমান উষ্ণ সময়কালে বর্ষা ভাল ছিল। সেই সময়ে ভারতে মৌর্য্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় (৩২৩ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৮৫ খ্রিস্টপূর্ব)। এই সময় কৃষির প্রসার যেমন ঘটেছিল তেমন শহর নির্মিত হয়েছিল, ব্যবসা কেন্দ্রও গড়ে উঠেছিল। সেই সময়ে ব্যবসা ইউরোপ, মেসোপটেমিয়া, মিশর এবং আফ্রিকান উপকূল পর্যন্ত প্রসার ঘটে। ইতিহাসেএই যুগকে স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়।আবার ৪৫০ থেকে ৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ষা দুর্বল হয়ে পরে। দেখা গেছে, এই সময়কালেই গুপ্ত রাজবংশের পতন হয়। আবার ১৪০০ থেকে ১৬০০ খ্রিস্টাব্দে ৩২০০ বছরের মধ্যে বর্ষা সবথেকে দুর্বল অবস্থায় পৌঁছায়, সেই সময় ইউরোপীয়রা ভারত মহাদেশে এসে পৌঁছতে থাকে। আরব এবং আফগানদের আক্রমণও হয়। পাশাপাশি, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় পরে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *