Income Tax-1Others 

অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিজেদের পোর্টালে নতুন বার্ষিক তথ্যের বিবরণী বা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট প্রকাশ করেছে আয়কর দফতর। এক্ষেত্রে বলা হয়েছে, করদাতারা নিজেদের তথ্য দেখতে এবং সে সম্পর্কে মতামত জানাতে পারবেন। সুদ, ডিভিডেন্ড, শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন ও বিদেশে লেনদেনের অতিরিক্ত তথ্য দেখা যাবে। এ বিষয়ে আরও জানা যায়, যতদিন না এই ব্যবস্থা পুরোপুরি চালু হচ্ছে, ততদিন ট্রেসেস পোর্টালে দেখা যাবে ফর্ম ২৬এএস। রিটার্ন জমা দেওয়া হয়ে গিয়ে থাকলে, সেক্ষেত্রে এই বিবরণীর সঙ্গে মিলিয়ে তা চাইলে বদলানোও যাবে বলে জানা যায়।

Related posts

Leave a Comment