বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে শেষ আটে নিশান্ত

Nishanta Dev-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের নিশান্ত দেব। ৭১ কেজি বিভাগে তাঁর এই সাফল্য। অন্যদিকে ছিটকে গিয়েছেন চার ভারতীয় বক্সার। যার মধ্যে রয়েছেন এশীয় চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী দীপক বোহরিয়া ৫১ কেজি বিভাগে। নিশান্ত পরাজিত করেছেন মেক্সিকোর মার্কো আলভারেজ ভার্দেকে ৩-২ ফলাফলে। শেষ আটে তাঁর লড়াই রাশিয়ার ভাদিম মুসায়েভের বিরুদ্ধে। উল্লেখ্য, গতবার এই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে ওঠা সঞ্জিত পরাজিত করেছেন জর্জিয়ার প্রতিপক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *