press club and programmeBreaking News Lifestyle Others 

৫০ বছর ধরে মৈত্রীর বার্তা এপার-ওপার বাংলার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৫০ বছর ধরে হাতে হাত রেখে চলা। ভারত- বাংলাদেশের এই পথ চলার ক্ষেত্রে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা। ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে নিহত কলকাতার দুই সাংবাদিকের স্মরক ফলকের আবরণ উন্মোচন করলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। কলকাতা প্রেস ক্লাবে এই স্মৃতিফলক উন্মোচন হয় ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন দুই শহীদ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ ঘোষাল। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান কলকাতায় এসেছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ব্রিগেডে ওই সভায় উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই সভার সুবর্ণজয়ন্তী পালনের অনুষ্ঠান হল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। দুই দেশের বিশিষ্টরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment