uttarakhand and floodBreaking News Others 

উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধসে দুর্যোগপূর্ণ পরিস্থিতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস। ধুলিগঙ্গার দু’পাশে গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর,
বেশ কয়েক জনের ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷ আবার চামোলি হিমবাহে ফাটল ও ধস নেমেছে ৷ ধুলিগঙ্গায় এই ধস নেমেছে চামোলি জেলার রেনি গ্রামে ৷ এর জেরে ধুলিগঙ্গার দু’পাশে গ্রাম খালি করে ফেলার নির্দেশ দিয়েছেন জেলাশাসক ৷

সূত্রের আরওখবর, চামোলি জেলায় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জেলা আধিকারিক, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে কাজে নেমেছে। সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এমনটাই জানিয়েছেন। এ বিষয়ে সূত্রের আরও খবর, যোশিমঠের কাছে হিমবাহে ফাটল ধরেছে। ধসের জেরে ধুলিগঙ্গার বাঁধে ফাটল ধরে ৷ এই দুর্যোগের ফলে অনেকেরই ভেসে যাওয়ার আশঙ্কা বেড়েছে ৷ অন্যদিকে ঋষিগঙ্গা বিদ্যু‍ৎ প্রকল্পের ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে ৷ ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Related posts

Leave a Comment