অলিম্পিক্স সেমিফাইনাল হকিতে পরাজিত ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্দান্ত লড়েও শেষ রক্ষা হল না। ফাইনালের টিকিট অধরা থেকে গেল ভারতীয় পুরুষ হকি দলের। এবার ব্রোঞ্জের লক্ষ্যে নামবে ভারতীয় হকি দল। ৪১ বছর বাদে দেশ অলিম্পক্সের সেমিফাইনালে উঠেছে।
তবে ৫-২ গোলে ভারতকে হারিয়ে টোকিও অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম। খেলা শুরুতেই প্রথম গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর ভারত হরমনপ্রীতের গোলে সমতা ফেরায়। পরবর্তীতে ৮ মিনিটের মধ্যে আবারও গোল। তবুও শেষ রক্ষা হয়নি।

