asia cupSports World 

এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ৪ বছর পর এশিয়া কাপে একদিনের ক্রিকেটে মুখোমুখি ভারত-পাকিস্তান। আজ ভারত-পাক ম্যাচ ঘিরে উন্মাদনা। ক্যান্ডিতে এই ম্যাচের আয়োজন। পাল্লেকেল স্টেডিয়ামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। শেষ ৫টি ওয়ান ডে -তে চোখ রাখা যাক। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের জয় ১৮০ রানে। ১১৪ রান করেন ফখর জামান। ২০১৮ সালে এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারত জয়ী হয় ৮ উইকেটে। ৩৯ বলে ৫২ রান করেন রোহিত শর্মা। ২০১৮ সালে এশিয়া কাপ সুপার ফোর পর্বে ভারত জয়ী হয় ৯ উইকেটে। রোহিত অপরাজিত থাকেন ১১১ রানে। ১১৪ রান করেন শেখর ধাওয়ান। এরপর ২০১৯ সালে বিশ্বকাপে ডি এল নিয়মে ভারত জয়ী হয় ৮৯ রানে। ১১৩ বলে ১৪০ রান করেন রোহিত শর্মা। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment