India Test Win-1Others Sports 

ভারতের লঙ্কা জয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘরের মাঠে ভারতের জয়রথ অব্যাহত। মোহালিতে ভারতীয় স্পিন আক্রমণের সামনে বিধ্বস্ত শ্রীলঙ্কা। একদিনে ১৬টি উইকেট তুলে নিয়ে ভারতীয় বোলাররা প্রথম টেস্টে দলকে জয়ী করলেন। ভারত জয়ী এক ইনিংস ও ২২২ রানে। বিরাট কোহলির শততম টেস্টে জয় উপহার দিলেন। লক্ষ্যপূরণ হল স্পিন জুটির দাপটে। জয়ের নায়ক রবীন্দ্র জাডেজা ও আর অশ্বিন। ব্যাটে অপরাজিত ১৭৫ রান ও বল হাতে ৯ উইকেট নিলেন জাডেজা। ম্যাচের সেরা হলেন রবীন্দ্র জাডেজা। ভারত ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ডিক্লেয়ার করে। শ্রীলঙ্কা স্কোর ১৭৪ ও ১৭৮ রান।

Related posts

Leave a Comment