আজ মীরপুরে ভারত বনাম বাংলাদেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মীরপুরে ভারত বনাম বাংলাদেশ ওয়ান ডে সিরিজের খেলা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১ উইকেটে পরাজিত হয় ভারত। এই মুহূর্তে ভারত ১-০ ফলাফলে পিছিয়ে। এই ম্যাচটি হারলেই সিরিজ হাতছাড়া হবে। উল্লেখ করা যায়, ২০১৫ সালে শেষ বার ভারতীয় দল বাংলাদেশে সিরিজে পরাজিত হয়েছিল। ধোনির ভারত ২-১ ব্যবধানে সিরিজ হারে। ৭ বছর পর সিরিজ হারের আশঙ্কা থাকছে।

