rahul iplOthers 

আইপিএলে মরু শহরে ঝড় তুলছেন ভারতীয় ক্রিকেটাররাই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইপিএলে ভারতীয় ক্রিকেটাররাই দাপট দেখিয়ে আসছেন। ভেঙে গেল একাধিক রেকর্ড। মরু শহরে ঝড় তুলে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। শুভমান থেকে রাহুলরা শুরুতেই অসাধারণ ব্যাট করছেন। রোহিত শর্মার ব্যাটিংয়ে ভর করে কলকাতা নাইট রাইডার্স -র বিরুদ্ধে দুরন্ত জয় এসেছে মুম্বাইয়ের। আবার এবারের আইপিএলের প্রথম শতরান করেছেন কেএল রাহুল। অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইকে জয় এনে দিতে সহযোগিতা করেছে অম্বাতি রায়ডুর ব্যাটিং।এবারের আইপিএলে শুরুতেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাই।

কেএল রাহুল কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক ৷ এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটাই শতরান হয়েছে, তা এসেছে ভারতের রাহুলের ব্যাট থেকে ৷ ম্যাচে অপরাজিত ১৩২ রান করেছিলেন তিনি ৷ আইপিএলে দ্রুততম ২০০০ রানের মালিকও হয়েছেন ৷পাশাপাশি ভাঙলেন শচীনের রেকর্ডও ৷ ৬৯ বলে ১৩২ রানের ইনিংসের সুবাদে তিনি আরও রেকর্ড গড়েছেন। আইপিএলের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের এটি সর্বোচ্চ রান। আইপিএল অধিনায়কদের মধ্যেও এটা সর্বোচ্চ রানের ইনিংস ৷ ময়ঙ্ক আগরওয়াল দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে ম্যাচে পঞ্জাবের হয়ে অনবদ্য ছিলেন। দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে ৮৯ রানের ইনিংসটি এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ রানের ইনিংস ৷ ৬০ বলে ৮৯ রান করেছেন তিনি ৷ রোহিত শর্মা প্রথম ম্যাচে সাফল্য না পেলেও কেকেআরের বিরুদ্ধে ৫৪ বলে ৮০ রান করেন। তিনি মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক ৷ কেকেআর ওই ম্যাচে ৪৯ রানে পরাজিত হয়। অম্বাতি রায়ডুও ব্যাট হাতে সফল হন আইপিএলের ওপেনিং ম্যাচে ৷ তিনি ৪৮ বলে ৭১ রান করেন ৷

Related posts

Leave a Comment