Bihar-DGPBreaking News Politics 

নীতিশ কুমারের দলেই প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আসন্ন নির্বাচনের পূর্বেই জল্পনার অবসান ঘটিয়ে নীতিশ কুমারের দলেই যোগ দিলেন প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। জানা গিয়েছে, স্বেচ্ছাবসরের কিছুদিনের মধ্যেই জনতা দলে (জেডিইউ) যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন প্রাক্তন ডিজিপি। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে বিহারের বক্সার থেকেই তিনি লড়বেন বলে খবর। উল্লেখ্য, কিছুদিন পূর্বে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন গুপ্তেশ্বর পাণ্ডে।

জানা গিয়েছে, এই সাক্ষাৎকারকে কেন্দ্র করেই শুরু হয়েছিল তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার পূর্বানুমান। যদিও প্রাক্তন ডিজিপি ওইদিন যাবতীয় জল্পনাকে অস্বীকার করেছিলেন। এবার তখনকার সমস্ত পূর্বানুমানকে সত্যি করে নীতিশ কুমারের সঙ্গেই যুক্ত হলেন গুপ্তেশ্বর।

উল্লেখ্য, প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সংবাদ শিরোনামে ছিলেন। এই মামলাকে ঘিরেই মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের সংঘাত চরমে উঠেছিল।

Related posts

Leave a Comment