৫১ কনস্টেবল নিচ্ছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ

ITB Police

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে ৫১ কনস্টেবল নিচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। নিয়ােগ হবে স্পোর্টস কোটায়। নেওয়া হবে বক্সিং (পুরুষ ও মহিলা), কুস্তি (মহিলা), কবাডি (পুরুষ), আর্চেরি (পুরুষ ও মহিলা), ভলিবল (পুরুষ), স্পোর্টস শূটিং (পুরুষ ও মহিলা) এবং আইস হকি (পুরুষ) ক্রীড়াক্ষেত্রগুলি থেকে।

স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ সমতুল পাশ ভারতীয় তরুণ-তরুণীরা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। তবে শারীরিক প্রতিবন্ধী বা প্রাক্তন সমরকর্মীরা আবেদন করতে পারবেন না। লেভেল ৩ অনুযায়ী মাইনে ২১,৭০০ – ৬৯,১০০টাকা।

দরখাস্তের ফি বাবদ নীচে বলা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দিতে হবে ১০০ টাকা। তফশিলি এবং মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটের মাধ্যমে ১৩ জুলাই থেকে ২৬ অগস্টের মধ্যে। এই নিয়োগের পরবর্তী নতুন তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *