দিঘার সমুদ্রে বৃহৎ শংকর মাছ ধরাকে ঘিরে উন্মাদনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ জাল তোলা হতেই বিস্ময়। মৎস্যজীবীরাও হতবাক।স্থানীয় সূত্রের খবর, জালে উঠল বিশালকার একটি শংকর মাছ। দিঘা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের জালে এই বিশালাকার মাছ ধরা পড়ার পরই মৎস্যজীবীদের মধ্যে খুশির ঝিলিক দেখা যায়।পশ্চিমবঙ্গ ফিশারমেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মাছটির ওজন ছিল ৮০০ কেজি। মৎস্যজীবীর একটি দল উদয়পুরে সমুদ্রে ওই মাছটি ধরেছে।অনেকে ওই মাছকে তুলনা করে থাকে হাতির কানের সঙ্গে।মাছটি ৮ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া।মৎস্যজীবীরা মাছটি ধরার পর ভিডিও ও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পাঠায়।এরপর তা ভাইরাল হয়ে যায়।স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হলে সেখানকার লোকজনও এই বিশাল মাছ দেখে অবাক হয়ে যান।এই খবর পাওয়ার পর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ৫০ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে যায়।স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ওজনের ধরা পড়া মাছ।

