২১৩ মহিলা পুলিশ স্বেচ্ছাসেবক নিচ্ছে ত্রিপুরা পুলিশ

Tripura Police

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহিলা পুলিশ স্বেচ্ছাসেবক (এমপিভি) পদে ২১৩ জন মহিলাকে নিচ্ছে ত্রিপুরা পুলিশ। নিয়োগ হবে গোমতি ত্রিপুরা ডিস্ট্রিক্টের অধীনে।

প্রত্যেক গ্রাম পঞ্চায়েত/ ওয়ার্ড থেকে ১ জন করে এমপিভি বাছাই করা হবে। উচ্চমাধযমিক/ সমতুল পাশ হতে হবে। যে গ্রাম পঞ্চায়েত/ ওয়ার্ড থেকে বছাই করা হবে প্রার্থীকে সেই ভৌগলিক অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় উপভাষার ভাল জানা থাকতে হবে। এমন হলে অগ্রাধিকার পাবেন।

এছাড়া প্রার্থীর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা হয়ে থাকলে বা প্রার্থী জেল খেটে থাকলে আবেদন করতে পারবেন না। প্রার্থী কোনও রাজনৈতিক দলের সদস্যা হলে আবেদন করতে পারবেন না। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা হয়নি এবং তিনি কোনও রাজনৈতিক দলের সদস্যা নন – এই মর্মে একটি স্ব-ঘোষণাপত্র দাখিল করতে হবে। বয়স হতে হবে ২১ বছর বা তার বেশি। নির্দিষ্টহারে সাম্মানিক মাসে ১,০০০ টাকা।

দরখাস্ত করতে হবে নমুনা বয়ানের অনুকরণে। ৪ অগস্টের মধ্যে দরখাস্ত জমা করতে হবে এই ঠিকানায়: The Superintendent of Police (DIB), Gomati Tripura District, 3rd floor of district transport office building, Kailarmath, Udaipur, Gomati District, Tripura, Pin – 799 120. বিস্তারিত তথ্য ওবিজ্ঞপ্তি পাবেন https://tripurapolice.gov.in/ ওয়েবসাইটের Recruitment লিঙ্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *