সুন্দরবনে বাঘের হানায় নিখোঁজ মৎস্যজীবী

Royal Bengal Tiger-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুন্দরবনে বাঘের হামলা ঘিরে গুঞ্জন। স্থানীয় সূত্রের খবর, বাঘের হানায় নিখোঁজ এক মৎস্যজীবী। জঙ্গলে মাছ ধরতে গিয়ে এই বিপত্তি ঘটেছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই ব্যক্তির নাম ধরণী মণ্ডল। বয়স প্রায় ৫০-এর কাছাকাছি। বাড়ি পাথরপ্রতিমার কুমিরমারি গ্রামে। ৫ জনের মৎস্যজীবীর একটি দল সুন্দরবনের জঙ্গলে গিয়েছিল মাছ ধরার জন্য। জানা গিয়েছে, খাঁড়িতে জাল পাতার সময় হঠাৎই বাঘের আক্রমণে পড়ে ওই দলটি। ক্ষিপ্র বাঘ তুলে নিয়ে যায় ওই ব্যক্তিকে। সঙ্গীরা প্রাণপন চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। এরপর বনদপ্তরে খবর দেওয়া হয়। বন দপ্তরের স্থানীয় অফিসে খবর দেওয়া হলেও ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *