temperatureBreaking News Others 

রোদের তীব্রতা : নাভিশ্বাস গরমে : স্বস্তির বার্তা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: দারুন দহন। রোদের তীব্রতা। নাভিশ্বাস জনজীবনে। গরমে নাজেহাল রাজ্যবাসী। বৃষ্টির দেখা নেই। এই মুহূর্তে অনেকটাই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে বঙ্গে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কয়েকটি জেলায় বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে বলে জানানো হয়েছে।(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment