জল নষ্ট করার প্রবণতা কমাতেই হবে

water

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: গরম পড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জলের ঘাটতি। তা নিয়ে বিক্ষোভ বাড়ছে। জলের সমস্যার কারণে নাজেহাল হচ্ছেন বহু মানুষ। জলের অভাব গ্রামীণ ও শহরাঞ্চলের বিভিন্ন এলাকায়। পরিস্থিতি অনেকটাই বেসামাল। জলের ঘাটতি মেটানোর জন্য তৎপরতাও থেমে নেই। প্রশাসনিক উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলেও অভিযোগ। শহরাঞ্চলের একাংশে পানীয় জল অপচয় হয় আকছার।
অনেকক্ষেত্রে দেখা যায়,পরিস্রুত পানীয় জল নিয়ে গাছ-গাছালিতে দেওয়ার প্রবণতা। গাড়ি-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন সহ বিভিন্ন কাজে পানীয় জল ব্যবহার হয়ে থাকে। জল অপচয় বন্ধ হলে জলের ঘাটতি অনেকটাই মিটবে বলে মনে করা হয়। প্রচার-সতর্কতা সহ এ বিষয়ে অনেক পথ অবলম্বন করা হলেও জনমানসে সেভাবে সচেতনতা বাড়ানো পুরোপুরি সম্ভব হয়নি। পরিমাণ মতো বৃষ্টি না হলে তীব্র গরমে জলের নাব্যতা কমে যায়। এই সময় পানীয় জলের কলগুলি থেকেও জল কম পড়ে। জল নষ্ট করার প্রবণতা কমাতেই হবে। তা না হলে বিপদ বাড়বে আগামী দিনে আরও,এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন । (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *