আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ফোকাস কান্ট্রি বাংলাদেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ‘ফোকাস’ বাংলাদেশ। সূত্রের খবর, গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ফোকাস কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে প্রতিবেশী দেশ বাংলাদেশকে ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়,৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতিকে বিশেষভাবে সম্মান জানানো হবে ৷ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসকে তুলে ধরার জন্যই এই পদক্ষেপ।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মোট ৪ টি ছবি দেখানো হবে ৷ এক্ষেত্রে আরও জানা যায়, পরিচালক তনবির মোক্কামেলের ‘জীবন-ধূলি’ ও পরিচালক জাহিদুর রহমান অঞ্জনের ‘মেঘমল্লার’ ৷ এই দুটি ছবিই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ৷ পাশাপাশি দেখানো হবে ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং ‘সিনসিয়ারলি ইওরস,ঢাকা’ ছবি দুটি ৷ এই ছবিটি অস্কারের দৌড়ে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছে ৷ প্রতিবার নভেম্বর মাসের গোয়ায় আয়োজন হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবার করোনা আবহের কারণে এই উৎসব পিছিয়ে যায় ৷ ১৬ জানুয়ারি থেকে শুরু হবে এই উৎসব। তা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত ৷

