আজকের রাশিফল

horoscope 1

সোমবার ২৬ পৌষ ১৪২৭; ইঃ ১১ জানুয়ারী ২০২১

মেষ: আর্থিক লেনদেনের ক্ষেত্রে চটজলদি সিদ্ধান্ত না নেওয়াই ভালো। প্রেমের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কর্মক্ষেত্রে আশানুরূপ ফল মিলতে পারে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারে। দুস্থ আত্মীয়র খোঁজ-খবর নেওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ১

বৃষ: স্বাস্থ্যের খারাপ অবস্থার জন্য কাজে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বাড়ি থেকে দূরে কোথাও অবস্থান করলে সতর্কতার সঙ্গে থাকা প্রয়োজন। কোনও বন্ধুর ভুল পরামর্শের কারণে ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারে। ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ১

মিথুন: স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক উন্নতির সম্ভাবনা। পরিবারের সদস্যের প্রয়োজন অগ্রাধিকারে থাকা উচিত। প্রেমের ক্ষেত্রে অশুভ। কাজে অগ্রগতির সম্ভাবনা। বিনা কোনও কারণ ছাড়াই কিছু লোকের সাথে গন্ডগোলের আশঙ্কা। শুভ সংখ্যা: ৮

কর্কট: মুগ্ধকারী আচরণের জন্য অন্যরা আকর্ষিত হবে। স্থিতিশীল আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করা যাতে পারে। বন্ধু অথবা অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হওয়া প্রয়োজন। প্রেমে উন্মাদনা বৃদ্ধি পেতে পারে। নিজের পরিকল্পনার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন। শুভ সংখ্যা: ২

সিংহ: কিছু মানসিক চাপ থাকা সত্বেও স্বাস্থ্য ভালো থাকবে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। সহযোগিতামূলক স্বভাবের জন্য কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল মিলতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়তে পারে। শুভ সংখ্যা: ১

কন্যা: কোনও বন্ধু বা পরিচিতের স্বার্থপর ব্যবহার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। একাধিক উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা। প্রিয়জনের সঙ্গে বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। কোনও কিছু ঘটার অপেক্ষায় না থেকে নতুন কিছু পরিকল্পনা করা উচিত। শুভ সংখ্যা: ৮

তুলা: ভবিষ্যতের জন্য অর্থ বিনিয়োগ করা হয়েছিল এমন পরিকল্পনা সফল হতে পার। উর্ধ্বতন কারোর কাছে নিশ্চিত হওয়ার পর ফাইল হস্তান্তর করা যেতে পারে। ভ্রমণে নিজের মালপত্রের অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ১

বৃশ্চিক: বাড়তি অর্থ উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করা প্রয়োজন। গুরুজনেদের প্রতি বাক্যালাপে সংযত হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হওয়ার আশঙ্কা। সমস্যাগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩

ধনু: মেজাজ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। অর্থ সাশ্রয়ের জন্য ব্যবস্থ্যা গ্রহণ সম্পন্ন হতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু কঠোর হওয়া প্রয়োজন। বিতর্ক বা অফিস রাজনীতিতে একাধিপত্য বজায় থাকবে। আজ বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন। শুভ সংখ্যা: ৯

মকর: ফাটকায় অতিরিক্ত উপার্জনের সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন। শিল্প এবং নাটকের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা। সন্তানরা কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারে। শুভ সংখ্যা: ৯

কুম্ভ: ব্যবসায় প্রচুর লাভ অর্জনের সম্ভাবনা। কাছের লোকজনদের উপহার দেওয়া এবং উপহার নেওয়ার পক্ষে শুভ দিন। প্রেমে শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি ভালো। শুভ সংখ্যা: ৭

মীন: আর্থিক উপার্জন বৃদ্ধি পেলেও অত্যধিক ব্যয়ের কারণে সঞ্চয়ে বাধা। উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে। প্রেমের সম্পর্ক ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারী বজায় রাখা উচিত। শুভ সংখ্যা: ৫

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *