TrilateralOthers Politics 

আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে : জয়শঙ্কর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারত, চিন ও রাশিয়ার মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে।
সীমান্তে ভারত এবং চিনের মধ্যে উত্তেজনার আবহেই আরও একবার মুখোমুখি হলেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী৷এদিন চিনের নাম না করেই ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের অগ্রণী দেশগুলিরই আন্তর্জাতিক আইনকে এবং সহযোগী দেশগুলির স্বার্থকে স্বীকৃতি দিয়ে সম্মান জানানোর ক্ষেত্রে উদাহরণ তৈরি করতে হবে৷এর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চগুলিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও বৃদ্ধি করার পক্ষে জোর দেন তিনি৷
রাশিয়া, ভারত ও চিনের মধ্যে এই বিশেষ বৈঠক আন্তর্জাতিক সম্পর্কের উপরে ভারতের বিশ্বাস রাখার নীতিকে আরও সুদৃঢ় করবে বলেও মন্তব্য করেন ভারতের বিদেশমন্ত্রী৷
পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধুমাত্র বিধি এবং নিয়ম তৈরি করলেই হবে না, আন্তর্জাতিক স্তরে তা মেনেও চলতে হবে৷এদিন ভারতের বিদেশমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক আইনকে সম্মান জানানো, সঙ্গী দেশগুলির বৈধ স্বার্থকে স্বীকৃতি দেওয়া, জোটবদ্ধ হয়ে এগিয়ে চলা এবং সবপক্ষেরই যাতে ভাল হয়, এমন পদক্ষেপকে সমর্থন করলেই গোটা বিশ্বে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থা তৈরি করা সম্ভব হবে৷

Related posts

Leave a Comment