hajjBreaking News Lifestyle 

হজ যাত্রায় নিষেধাজ্ঞা সৌদির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হজ যাত্রায় বিদেশিদের ওপর নিষেধাজ্ঞা সৌদির। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে ২২ বছর পর সৌদি আরব ছাড়া বাকি সমস্ত দেশের জন্য বাতিল হয়েছে হজ যাত্রা। এরপর ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল, এবছর ভারত থেকে কোনও হজ যাত্রীকে সৌদি আরবে পাঠানো হবে না।

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি জানিয়েছেন, গত রাতে সৌদি আরবের হজ এবং উমরাহ বিষয়ক মন্ত্রী মহম্মদ সালেহ বিন তাহের বেনতেন ফোন করে করোনা পরিস্থিতিতে ভারতের তীর্থযাত্রীদের হজে না পাঠানোর আর্জি জানান। সেইমতো এবার ভারতীয়দের হজে না পাঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Related posts

Leave a Comment