short film festivalLifestyle Others 

“কলকাতা আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল” এবার ভার্চুয়াল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শর্ট ফিল্ম উৎসব এবার ভার্চুয়ালই হবে। করোনা আবহে এই প্রক্রিয়াতে হতে চলেছে “কলকাতা আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল”। আগামী ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। আয়োজক সূত্রের খবর,১১০টি দেশ থেকে ৩৫০০টি শর্ট ফিল্মের নমিনেশন জমা পড়েছে। এর মধ্যে সেরা ছবিগুলি দেখানো হবে। সমগ্র ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য ব্যয় হবে ৫০০টাকা। আবার একদিনের টিকিটের দাম ১০০টাকা। আয়োজক সূত্রের আরও খবর, ভার্চুয়াল মাধ্যমে দেখা যাবে ওই
ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম। অন্যদিকে সেরা পরিচালকদের সম্মান দেওয়ার অনুষ্ঠান হবে। আগামী ৩১ জানুয়ারি ফুলবাগানের সুকান্ত সদনের এক অনুষ্ঠানে সেরা ছবি ও নির্মাতাদের সম্মানিত করা হবে। করোনা পরিস্থিতিতে সবরকম ব্যবস্থা থাকছে। যাঁরা টিকিট কাটবেন, তাঁদের সিনেমা দেখার জন্য অনলাইনে একটি লিঙ্ক দেওয়া হবে। ওই লিঙ্কে ক্লিক করেই দেখা যাবে আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ছবিগুলি।

Related posts

Leave a Comment