Central ParkOthers 

কল্যাণীর বঙ্গ সংস্কৃতি উৎসবে পাসপোর্টের আবেদন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসব। স্থানীয় সূত্রের খবর, এই মেলা প্রাঙ্গণে থাকছে নতুন পাসপোর্টের আবেদন করা এবং পুরনো পাসপোর্ট নবীকরণের সুবিধাও। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, কল্যাণীর সেন্ট্রাল পার্কে আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ওই মেলায় প্রতিদিন ৫০ জন এই পরিষেবা পাবেন। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ৪ জানুয়ারি দুপুর সাড়ে ৩টার পর থেকে বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিষয়ে আবেদন জানাতে হবে। বিদেশ মন্ত্রক সূত্রের আরও খবর, এই রাজ্যের যে-কোনও বাসিন্দারাই আবেদন করতে পারবেন। তবে তৎকাল পদ্ধতিতে আবেদন করা যাবে না।

Related posts

Leave a Comment