১৫ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অফিসার নিচ্ছে আই পি আর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-সি এবং সায়েন্টিফিক অফিসার (ডি/ ই)-র পদে মোট ১৫ জনকে নিচ্ছে ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ। নীচের মতো যোগ্যতার ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারেন।
(বিজ্ঞপ্তি নং ০৫/২০২০ (২) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-সি: মোট শূন্যপদ ৯টি (অসংরক্ষিত)। এরমধ্যে শাখা অনুযায়ী শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি নীচের মতো। নিয়োগ হবে সরাসরি। মাইনে ৪৪,৯০০ টাকা।
ফিজিক্স শাখায়: শূন্যপদ ২টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্সের বি এসসি পাশ হতে হবে। সঙ্গে ইন্টিগ্রেটিং অ্যান্ড অপারেটিং ভ্যাকুয়ম সিস্টেমস -এ অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ম ডিপজিশন বা অসিলোস্কোপ, পাওয়ার সাপ্লাই, ইত্যাদির মতো ল্যাবরেটির ইক্যুপমেন্টের অপারেশন -এর অভিজ্ঞতা থাকলে ভালো।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ২টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে একটি পদের জন্য – অ্যাসেমব্লিং অ্যান্ড টেস্টিং অব পাওয়ার ইলেক্ট্রনিক্স সারকিট -এ অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর পাওয়ার ইলেক্ট্রনিক্স, সলিড স্টেট সুইচেজ অ্যান্ড দেয়ার অপারেশন -এর জ্ঞান থাকলে ভালো। অন্যটির জন্য – এইচভি সাব-স্টেশন (৬৬ কেভি বা তার বেশি)-এর অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্সে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ও অটো ক্যাড -এর জ্ঞান থাকলে ভালো।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ২টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে একটি পদের জন্য – অটোক্যাড ৩ডি মডেলিং সফটওয়্যার (সলিডওয়ার্কস)-এ অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর ম্যনুফ্যাকচারিং প্রসেসেস (শপ-ফ্লোর) -এ অভিজ্ঞতা থাকলে ভাল। অন্যটির জন্য – প্রেসার ভেসেল ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস, ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং অব মেকানিক্যাল সিস্টেমস এবং ক্যাড সফটওয়্যার (অটোক্যাড, সলিড ওয়ার্কস এবং সিএটিআইএ) -এ অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এএসএমই কোড অ্যান্ড স্ট্যন্ডার্ডস, শপ-ফ্লোর অভিজ্ঞতা থাকলে ভাল।
মেকাট্রনিক্স/ রোবোটিক্স/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকাট্রনিক্স/ রোবোটিক্স/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং -এর একটির ডিপ্লোমাধারী হতে হবে। ডেভেলপিং মেকানিক্যাল সিস্টেমস এবং ইলেক্ট্রিক্যাল সিস্টেমসের সঙ্গ এর ইন্টারফেসিং এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার কন্ট্রোলের মাধ্যমে অপারেশনে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর উপযুক্ত প্রোজেক্ট বা ইন্টার্ণশিপ ওপরে বলা ক্ষেত্রগুলির জ্ঞান এবং প্লাজমা সিস্টেমস সম্পর্কে ধারনা থাকলে ভাল।
ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল: শূন্যপদ ১টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইনস্ট্রুমেন্টশন অ্যান্ড কন্ট্রোল -এর ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে মেজারিং ইনস্ট্রুমেন্টস টেস্টিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, সেন্সরস অ্যান্ড কন্ট্রোল প্যানেল ওয়্যারিং, পিএলসি অ্যান্ড এইচএমআই, ডিজাইন অ্যান্ড টেস্ট মেজারমেন্ট সার্কিটস এবং অন্যান্য ইলেক্ট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করে অটোমেশনে কাজের জ্ঞানে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিএলসি, এইচএমআই, এসসিএডিএ এবং বেসিক অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেক্ট্রনিক্সে অভিজ্ঞতা থাকলে ভাল।
ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সার্কিট অপাারেশন এবং অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স অব সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টেশনে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর ডেটা অ্যাকুইজিশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অপারেশন জানলে ভাল।
প্রার্থিবাছাই হবে প্রাথমিকভাবে দরখাস্ত বাছাই এবং বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং/ অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের দরখাস্ত গ্রাহ্য হবে না। দরখাস্তকারীর সংখ্যা খুব বেশি হলে সেক্ষেত্রে অভিজ্ঞতা, বাঞ্ছনীয় অভিজ্ঞতা ও লিখিত পরীক্ষার মাধ্যমে দরখাস্ত বাছই করা হতে পারে। যোগ্যতর সব শর্ত পূরণ হতে হবে ১৫-৮-২০২০ তারিখের মধ্যে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। ফি দেবেন এসবিআই কালেক্টের মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে।, ১৫ অগস্টের বিকেল সাড়ে ৫টার মধ্যে। দরখাস্ত করার সময় এখনকার তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবির এবং যাবতীয় প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে। কোথাও কোনও হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।
(বিজ্ঞপ্তি নং ০৫/২০২০ (১)) সায়েন্টিফিক অফিসার (ডি অ্যান্ড ই): মোট শূন্যপদ ৬টি (অসংরক্ষিত)। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি নীচের মতো। নিয়োগ হবে সিলেকশনের মাধ্যমে সায়েন্টিফিক অফিসার-ডি অথবা সায়েন্টিফিক অফিসার-ই পদে। ডি অথবা ই , কোন পদে নিয়োগ হবে তা বিচার করা হবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ফলের ওপর ভিত্তি করে। এরজন্য পৃথক আবেদন করার প্রয়োজন নেই।
সায়েন্টিফিক অফিসার- ডি: প্লাজমা সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে সম্বন্ধযুক্ত ক্ষেত্রে ফিজিক্স অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পি এইটডি থাকতে হবে। এবং অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্সের এম এসসি কিংবা ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি ই/ বি টেক পাশ হতে হবে। এবং পি এইচডি-র সময় ইন্টারন্যাশনাল রেফ্রিড জার্নালে পাবলিকেশন থাকতে হবে। বিভিন্ন ক্ষেত্রে পিএইচডি থিসিস ওয়ার্ক থাকলে ভাল। অন্তত ২টি ফার্স্ট-অথরড রিসার্চ পাবলিকেশন থাকতে হবে। ১০০০ শব্দের মধ্যে, ৩ বছরের রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে। প্রার্থীর কাজ সম্পর্কে জানে এমন বিজ্ঞানীদের থেকে ৩টি রেকমেন্ডেশন লেটার যেতে হবে ই-মেলে। ৩টির মধ্যে একটি হতে হবে রিসার্চ গাইডের। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাইনে ৬৭,৭০০ টাকা।
সায়েন্টিফিক অফিসার- ই: প্লাজমা সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে সম্বন্ধযুক্ত ক্ষেত্রে ফিজিক্স অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পি এইটডি থাকতে হবে। এবং অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্সের এম এসসি কিংবা ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি ই/ বি টেক পাশ হতে হবে। এবং পি এইচডি-র সময় ইন্টারন্যাশনাল রেফ্রিড জার্নালে পাবলিকেশন থাকতে হবে। এবং পিএইচডি-র পর প্লাজমা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ডে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভিন্ন ক্ষেত্রে পিএইচডি থিসিস ওয়ার্ক থাকলে এবং ডক্টরেট করার পর ফিউশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। অন্তত ২টি ফার্স্ট-অথরড রিসার্চ পাবলিকেশন থাকতে হবে। এবং কোনও নামী আন্তর্জাতিক জার্নালে অন্তত ২টি পাবলিকেশন থাকতে হবে। ১০০০ শব্দের মধ্যে, ৩ বছরের রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে। প্রার্থীর কাজ সম্পর্কে জানে এমন বিজ্ঞানীদের থেকে ৩টি রেকমেন্ডেশন লেটার যেতে হবে ই-মেলে। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মাইনে ৭৮,৮০০ টাকা।
প্রার্থিবাছাই হবে প্রাথমিকভাবে দরখাস্ত বাছাই এবং বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যম। ইন্টারভিউ হতে পারে আইপিআর -এ অথবা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। ফি দেবেন অনলাইনে এসবিআই কালেক্টের মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে।, ১৫ অগস্টের বিকেল সাড়ে ৫টার মধ্যে। দরখাস্ত করার সময় এখনকার তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবির এবং যাবতীয় প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে। কোথাও কোনও হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট || সায়েন্টিফিক অফিসার
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট || সায়েন্টিফিক অফিসার

