গাড়ি বিমার ক্ষেত্রে পদক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন গাড়ি কেনার সময়ে একই চেকের মাধ্যমে তার দাম ও বিমার টাকা দেওয়া হয়। সূত্রের খবর, এক্ষেত্রে ঠিক কত টাকা বিমার জন্য দেওয়া হচ্ছে, তা বোঝা যায় না বলে অভিযোগ রয়েছে বিভিন্ন মহলে। এ বিষয়ে আরও জানা যায়, সেই কারণে ওই টাকা আলাদা আলাদা চেকে দেওয়ার সুপারিশ করেছে বিমা নিয়ন্ত্রক আইআরডিএআই নিযুক্ত কমিটি। এক্ষেত্রে যাতে সরাসরি টাকা যায় বিমা সংস্থার কাছে। পাশাপাশি ক্রেতার কাছেও বিষয়টি যাতে স্পষ্ট হয়, তা দেখা।

