‘বাংলা মোদের গর্ব’ মেলার আয়োজন

Bangla moder garbo

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার রাজারহাটে ‘বাংলা মোদের গর্ব’ মেলা। রাজ্যসরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের উদ্যোগে ‘বাংলা মোদের গর্ব’ মেলার আয়োজন করা হয়েছে। রাজারহাটের প্রগতি সংঘ ক্লাব ময়দানে মেলার উদ্বোধন করা হয়। এই মেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় সূত্রে খবর, ২৬ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলা প্রাঙ্গনে মোট ৫০ টি স্টল বসানো হয়েছে। এর মধ্যে বিধাননগর পৌরসভার পক্ষ থেকে ৫টি স্টল এবং পুলিশের বেশ কয়েকটি স্টলও বসানো হয়েছে। এছাড়াও বিভিন্ন শিল্পী ও কলাকুশলীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য খাওয়া-দাওয়ার আয়োজনও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *