বিরাটের প্রশংসায় শ্রীলঙ্কার পেসার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার পেসার ইসুরু উদানা বিরাট কোহলির প্রশংসা করলেন। এক্ষেত্রে জানা যায়, সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলিই বিশ্বের সেরা ব্যাটসম্যান, এমনই মন্তব্য তাঁর। উল্লেখ করা যায়, আইপিএলে এবার খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে। শ্রীলঙ্কার পেসার এক অনুষ্ঠানে জানিয়েছেন, খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সাদা বলে কোহলিই বিশ্বের সেরা তারকা। তিনি আরও জানান, সেরা অলরাউন্ডার হিসেবে বেছে নেওয়া যেতে পারে রবীন্দ্র জাদেজাকে।

